গোপনীয়তা নীতি

প্রাইভেসি পলিসি

Academy IMS — Institution Management Software

ডিসেম্বর ২০২৫
সংস্করণ 1.0
অটোমেট আইটি লিমিটেড

ভূমিকা

Academy IMS (বা "আমরা") বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানসমূহের জন্য তৈরি একটি ডিজিটাল ব্যবস্থাপনা সফটওয়্যার। আমরা আমাদের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট সকল পক্ষের ব্যক্তিগত তথ্যের সুরক্ষায় বিশেষভাবে দায়বদ্ধ।

এই প্রাইভেসি পলিসিতে বর্ণনা করা হয়েছে যে, Academy IMS ব্যবহারকালীন কোন তথ্য সংগ্রহ করা হয়, কীভাবে তা ব্যবহার করা হয় এবং আপনার তথ্য সুরক্ষিত রাখার জন্য আমরা কোন পদক্ষেপ গ্রহণ করি। সফটওয়্যারটি ব্যবহার করে আপনি ইঙ্গিত দিচ্ছেন যে আপনি এই পলিসির শর্তাবলি পড়েছেন এবং সম্মতি দিয়েছেন।

সংজ্ঞা

এই পলিসিতে ব্যবহৃত প্রধান পদসমূহের অর্থ:

  • "প্রতিষ্ঠান" — Academy IMS সফটওয়্যার ব্যবহারকারী শিক্ষা প্রতিষ্ঠান।
  • "ব্যবহারকারী" — শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, প্রশাসনিক কর্মর্তা বা যেকোনো স্টাফ যিনি সফটওয়্যারটি ব্যবহার করেন।
  • "ব্যক্তিগত তথ্য" — এমন যেকোনো তথ্য যা দ্বারা একজন ব্যক্তিকে শনাক্ত বা চিহ্নিত করা যায়, যেমন: নাম, জন্মতারিখ, যোগাযোগ নম্বর, আর্থিক তথ্য ইত্যাদি।
  • "প্রক্রিয়াকরণ" — তথ্য সংগ্রহ, সংরক্ষণ, ব্যবহার, হস্তান্তর বা মুছে ফেলার প্রক্রিয়া।

আমরা যে তথ্য সংগ্রহ করি

শিক্ষার্থীর তথ্য
  • নাম, জন্মতারিখ, শ্রেণি, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর
  • অভিভাবকের নাম, ঠিকানা ও যোগাযোগ নম্বর
  • উপস্থিতি রেকর্ড, পরীক্ষার নম্বর ও ফলাফল
  • অনলাইন ভর্তির আবেদন সংক্রান্ত তথ্য
  • ফি পরিশোধের ইতিহাস ও বকেয়া তথ্য
শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীর তথ্য
  • নাম, এনআইডি নম্বর, ঠিকানা, যোগাযোগ তথ্য
  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার বিবরণ
  • উপস্থিতি রেকর্ড ও ছুটির তথ্য
  • বেতন, বোনাস ও অন্যান্য ভাতার তথ্য
আর্থিক ও সিস্টেম তথ্য
  • ফি পেমেন্ট ও বকেয়ার রেকর্ড, আয়-ব্যয়ের হিসাব
  • অনলাইন পেমেন্ট তথ্য (পেমেন্ট গেটওয়ে এনক্রিপ্টেড)
  • লগইন আইডি, পাসওয়ার্ড (এনক্রিপ্টেড), ব্যবহারকারীর ভূমিকা ও অ্যাক্সেস পারমিশন

তথ্য ব্যবহারের উদ্দেশ্য

সংগৃহীত তথ্য শুধুমাত্র নিম্নলিখিত উদ্দেশ্যে ব্যবহার করা হয়:

  • শিক্ষার্থীদের ভর্তি, উপস্থিতি, পরীক্ষা ও ফলাফল ব্যবস্থাপনা পরিচালনার জন্য
  • শিক্ষক ও কর্মচারীদের হাজিরা, বেতন ও পারফরম্যান্স ব্যবস্থাপনার জন্য
  • প্রতিষ্ঠানের ফি সংগ্রহ, আয়-ব্যয় ও আর্থিক রিপোর্ট প্রস্তুতির জন্য
  • অভিভাবক, শিক্ষার্থী বা শিক্ষকদের সাথে SMS বা বার্তার মাধ্যমে জরুরি যোগাযোগের জন্য
  • সফটওয়্যার সাপোর্ট ও প্রযুক্তিগত সহায়তা প্রদানের জন্য
  • সরকারি বা নিয়ন্ত্রক সংস্থার চাহিদা অনুযায়ী বাধ্যতামূলক প্রতিবেদন তৈরির জন্য

তথ্য তৃতীয় পক্ষের সাথে শেয়ার

Academy IMS কোনো ব্যক্তিগত বা প্রতিষ্ঠানিক তথ্য বাণিজ্যিক উদ্দেশ্যে তৃতীয় পক্ষের কাছে বিক্রি, ভাড়া বা হস্তান্তর করে না। তবে নিম্নলিখিত ক্ষেত্রে তথ্য শেয়ার হতে পারে:

  • সেবা প্রদানকারী: পেমেন্ট গেটওয়ে, SMS সার্ভিস প্রোভাইডার বা হোস্টিং প্রোভাইডারের সাথে — শুধুমাত্র প্রয়োজনীয় তথ্য।
  • আইনগত বাধ্যবাধকতা: আদালতের আদেশ, সরকারি নির্দেশ বা আইন প্রয়োগকারী সংস্থার বৈধ অনুরোধে।
  • প্রতিষ্ঠান কর্তৃপক্ষ: প্রতিষ্ঠানের অনুমোদিত অ্যাডমিন বা পরিচালনা পর্ষদ তাদের নিজস্ব শিক্ষার্থী ও কর্মীদের তথ্য দেখতে পারবেন।

সকল তৃতীয় পক্ষকে আমাদের ডেটা সুরক্ষা মানদণ্ড মেনে চলতে বাধ্য করা হয়।

তথ্য সুরক্ষা ব্যবস্থা

ব্যবহারকারীদের তথ্য সুরক্ষায় আমরা নিম্নলিখিত প্রযুক্তিগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করি:

  • SSL/TLS এনক্রিপশন: সকল ডেটা আদান-প্রদান নিরাপদ সংযোগের মাধ্যমে পরিচালিত হয়।
  • পাসওয়ার্ড হ্যাশিং: ব্যবহারকারীর পাসওয়ার্ড কখনো সরাসরি সংরক্ষণ করা হয় না — হ্যাশড ফর্মে রাখা হয়।
  • রোল-ভিত্তিক অ্যাক্সেস: প্রতিটি ব্যবহারকারী শুধুমাত্র তার নির্ধারিত ভূমিকা অনুযায়ী তথ্য দেখতে ও পরিচালনা করতে পারেন।
  • নিয়মিত ব্যাকআপ: ডেটার নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত সুরক্ষিত ব্যাকআপ নেওয়া হয়।
  • অ্যাক্সেস লগ: সিস্টেমে সকল কার্যকলাপের লগ সংরক্ষণ করা হয় যা অননুমোদিত প্রবেশ শনাক্তে সহায়তা করে।

অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীদের তথ্য সুরক্ষা

Academy IMS স্বীকার করে যে শিক্ষা প্রতিষ্ঠানে বড় একটি অংশই অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থী। এই শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ ও প্রক্রিয়াকরণে আমরা বাড়তি সতর্কতা অবলম্বন করি:

  • অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীদের তথ্য শুধুমাত্র প্রতিষ্ঠান ও অভিভাবকের সম্মতিতে সংগ্রহ করা হয়।
  • এই তথ্য কোনো বিপণন বা বাণিজ্যিক কার্যক্রমে ব্যবহার করা হয় না।
  • শিক্ষার্থীর তথ্য অন্য কোনো প্রতিষ্ঠানের সাথে শেয়ার করা হয় না।

ব্যবহারকারীর অধিকার

Academy IMS ব্যবহারকারী হিসেবে আপনার নিম্নলিখিত অধিকার রয়েছে:

  • তথ্য দেখার অধিকার: আপনার সম্পর্কে সংরক্ষিত তথ্য দেখার অনুরোধ করতে পারবেন।
  • সংশোধনের অধিকার: ভুল বা অসম্পূর্ণ তথ্য সংশোধনের অনুরোধ করতে পারবেন।
  • মুছে ফেলার অধিকার: নির্দিষ্ট পরিস্থিতিতে আপনার তথ্য মুছে ফেলার অনুরোধ করতে পারবেন।
  • আপত্তির অধিকার: নির্দিষ্ট প্রক্রিয়াকরণে আপত্তি জানাতে পারবেন।
ডেটা ডিলেট (Data Deletion)

Academy IMS-এ দুই ধরনের ডেটা ডিলেটের সুবিধা রয়েছে:

  • নিজের ইনপুট করা ডেটা: ব্যবহারকারী সফটওয়্যারের ভেতরে নিজে যে তথ্য প্রবেশ করিয়েছেন — যেমন শিক্ষার্থীর রেকর্ড, উপস্থিতি, পরীক্ষার নম্বর ইত্যাদি — সেগুলো ব্যবহারকারী নিজেই সফটওয়্যারের মাধ্যমে সরাসরি ডিলেট করতে পারবেন, কোনো সাপোর্টের প্রয়োজন হবে না।
  • সিস্টেম থেকে সম্পূর্ণ ডেটা মুছে ফেলা: সফটওয়্যার সিস্টেম থেকে কোনো ডেটা সম্পূর্ণরূপে এবং স্থায়ীভাবে মুছে ফেলার প্রয়োজন হলে ব্যবহারকারীকে আমাদের সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করতে হবে। সাপোর্ট টিম যাচাইয়ের পর নির্ধারিত সময়ের মধ্যে অনুরোধটি প্রক্রিয়া করবে।
ইউজার অ্যাকাউন্ট ডিলেট (User Account Deletion)

Academy IMS থেকে কোনো ব্যবহারকারীর অ্যাকাউন্ট সম্পূর্ণরূপে মুছে ফেলার জন্য নিচের পদ্ধতি অনুসরণ করতে হবে:

  • ব্যবহারকারীর অ্যাকাউন্ট নিজে থেকে ডিলেট করার সুবিধা সরাসরি সফটওয়্যারে নেই — এর জন্য আমাদের সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করতে হবে।
  • অনুরোধ করার সময় অ্যাকাউন্ট সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য (নাম, ইউজার আইডি, প্রতিষ্ঠানের নাম) প্রদান করতে হবে।
  • সাপোর্ট টিম পরিচয় যাচাই করার পর অনুরোধটি সম্পন্ন করবে।
  • অ্যাকাউন্ট ডিলেটের পর সংশ্লিষ্ট ব্যক্তিগত তথ্য স্থায়ীভাবে মুছে ফেলা হবে, তবে আইনগত প্রয়োজনে কিছু রেকর্ড নির্দিষ্ট সময় পর্যন্ত সংরক্ষিত থাকতে পারে।

ডেটা বা অ্যাকাউন্ট ডিলেটের অনুরোধের জন্য সাপোর্ট নম্বর ০৯৬১৩২৪১২৩৪, WhatsApp ০১৩৫১২৭৭৯৯ অথবা ই-মেইল cs.edufee@gmail.com-এ যোগাযোগ করুন।

উপরোক্ত অধিকার প্রয়োগ করতে চাইলে আপনার প্রতিষ্ঠানের অ্যাডমিনের সাথে অথবা সরাসরি Academy IMS সাপোর্টের সাথে যোগাযোগ করুন।

তথ্য সংরক্ষণের মেয়াদ

সংগৃহীত তথ্য যতদিন প্রতিষ্ঠান সক্রিয়ভাবে সফটওয়্যার ব্যবহার করে এবং তথ্যটি প্রাসঙ্গিক ততদিন সংরক্ষণ করা হয়। প্রতিষ্ঠান কর্তৃক চুক্তি সমাপ্তির পর, তথ্য সুরক্ষিতভাবে মুছে ফেলা হবে বা প্রতিষ্ঠানের অনুরোধে হস্তান্তর করা হবে। আইনগত বাধ্যবাধকতার কারণে নির্দিষ্ট আর্থিক রেকর্ড আইন অনুযায়ী নির্ধারিত সময় পর্যন্ত সংরক্ষণ করা হতে পারে।

১০

কুকি ও ডিজিটাল ট্র্যাকিং

Academy IMS ওয়েব পোর্টালে সীমিত আকারে কুকি ব্যবহার করা হয়, যা শুধুমাত্র সেশন ব্যবস্থাপনা ও লগইন নিরাপত্তার জন্য প্রয়োজনীয়। কোনো তৃতীয় পক্ষের বিজ্ঞাপন বা ট্র্যাকিং কুকি ব্যবহার করা হয় না। ব্রাউজার সেটিং পরিবর্তন করে কুকি বন্ধ করা গেলেও সিস্টেমের কিছু কার্যকারিতা সীমিত হতে পারে।

১১

প্রাইভেসি পলিসিতে পরিবর্তন

প্রয়োজনীয়তা অনুযায়ী এই পলিসি সময়ে সময়ে সংশোধন করা হতে পারে। যেকোনো গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে প্রতিষ্ঠানের অ্যাডমিনকে ইমেইল বা সিস্টেম নোটিফিকেশনের মাধ্যমে অবহিত করা হবে। পরিবর্তিত পলিসি প্রকাশের পরেও সফটওয়্যার ব্যবহার অব্যাহত রাখলে ধরে নেওয়া হবে যে আপনি নতুন পলিসি গ্রহণ করেছেন।

১২

যোগাযোগ

প্রাইভেসি সংক্রান্ত যেকোনো প্রশ্ন, অভিযোগ বা অনুরোধের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন:

প্রতিষ্ঠানঅটোমেট আইটি লিমিটেড
সফটওয়্যারAcademy IMS
সাপোর্ট নম্বর০৯৬১৩২৪১২৩৪
সাপোর্ট WhatsApp০১৩৫১২৭৭৯৯
সাপোর্ট ই-মেইলcs.edufee@gmail.com
1

Introduction

Academy IMS (or "we") is a digital management software designed for educational institutions in Bangladesh. We are deeply committed to protecting the personal information of our students, teachers, parents, staff, and all related parties.

This Privacy Policy describes what information is collected during use of Academy IMS, how it is used, and the measures we take to keep your data secure. By using this software, you indicate that you have read and agreed to the terms of this policy.

2

Definitions

Key terms used in this policy:

  • "Institution" — the educational establishment using the Academy IMS software.
  • "User" — any student, parent, teacher, administrative officer, or staff member who uses the software.
  • "Personal Data" — any information that can identify or distinguish a specific individual, such as name, date of birth, contact number, financial information, etc.
  • "Processing" — the collection, storage, use, transfer, or deletion of data.
3

Data We Collect

Student Information
  • Name, date of birth, class, roll number, registration number
  • Parent/guardian name, address, and contact number
  • Attendance records, exam marks, and results
  • Online admission application details
  • Fee payment history and outstanding dues
Teacher & Staff Information
  • Name, NID number, address, and contact details
  • Educational qualifications and experience
  • Attendance records and leave information
  • Salary, bonus, and other allowance details
Financial & System Information
  • Student fee payment and outstanding records; institution income and expenditure
  • Online payment details (payment gateway data is encrypted)
  • Login credentials (stored encrypted), user roles, and access permissions
4

Purpose of Data Use

Collected data is used solely for the following purposes:

  • To manage student admissions, attendance, examinations, and results
  • To manage staff attendance, payroll, and performance
  • To handle fee collection, financial accounts, and generate reports
  • To communicate urgent notices via SMS or messages to parents, students, or teachers
  • To provide software support and technical assistance
  • To generate mandatory reports required by government or regulatory authorities
5

Sharing Data with Third Parties

Academy IMS does not sell, rent, or transfer any personal or institutional data to third parties for commercial purposes. However, data may be shared in the following circumstances:

  • Service Providers: With payment gateways, SMS service providers, or hosting providers — only the minimum necessary data.
  • Legal Obligations: In response to a court order, government directive, or lawful request from a law enforcement authority.
  • Institution Authority: Authorised admins or governing bodies may view data related to their own students and staff.

All third parties are contractually required to comply with our data protection standards.

6

Data Security Measures

We implement the following technical and administrative measures to protect user data:

  • SSL/TLS Encryption: All data transmission is conducted over secure, encrypted connections.
  • Password Hashing: User passwords are never stored in plain text — they are stored in hashed form only.
  • Role-Based Access Control: Each user can only view and manage data according to their assigned role.
  • Regular Backups: Scheduled, secure backups are maintained to ensure data integrity and recovery.
  • Access Logs: All system activity is logged, enabling detection of unauthorised access attempts.
7

Protection of Minor Students

Academy IMS acknowledges that a significant portion of users in educational institutions are minors. We exercise additional care when collecting and processing data relating to these students:

  • Data of minor students is collected only with the consent of the institution and parent/guardian.
  • Such data is never used for marketing or commercial activities.
  • Student data is not shared with any other institution.
8

User Rights

As a user of Academy IMS, you have the following rights:

  • Right of Access: You may request to view the data stored about you.
  • Right of Rectification: You may request correction of inaccurate or incomplete information.
  • Right of Erasure: In certain circumstances, you may request deletion of your data.
  • Right to Object: You may object to specific types of data processing.
Data Deletion

Academy IMS provides two types of data deletion options:

  • User-entered data: Any data that a user has directly entered into the software — such as student records, attendance, exam marks, etc. — can be deleted by the user themselves directly within the software, without needing to contact support.
  • Complete data removal from the system: If data needs to be permanently and completely removed from the system, the user must contact our support team. The support team will process the request within a specified timeframe after verifying the identity of the requester.
User Account Deletion

To permanently delete a user account from Academy IMS, the following process must be followed:

  • Users cannot delete their own accounts directly within the software — a request must be submitted to our support team.
  • When submitting the request, relevant account details (name, user ID, institution name) must be provided.
  • The support team will complete the request after verifying the identity of the requester.
  • After account deletion, associated personal data will be permanently removed, though certain records may be retained for a legally mandated period.

To request data or account deletion, contact us at support number 09613241234, WhatsApp 01351277990, or email cs.edufee@gmail.com.

To exercise any of the above rights, please contact your institution's admin or reach out directly to Academy IMS Support.

9

Data Retention Period

Collected data is retained for as long as the institution is actively using the software and the data remains relevant. Following termination of the service agreement, data will be securely deleted or transferred upon the institution's request. Certain financial records may be retained for a legally mandated period due to regulatory obligations.

10

Cookies & Digital Tracking

Academy IMS web portal uses cookies in a limited capacity, solely for session management and login security. No third-party advertising or tracking cookies are used. Disabling cookies through browser settings may limit certain features of the system.

11

Changes to This Privacy Policy

This policy may be revised from time to time as required. For any significant changes, the institution's admin will be notified via email or system notification. Continued use of the software after a revised policy is published will be considered acceptance of the updated terms.

12

Contact Us

For any questions, complaints, or requests regarding privacy, please contact us:

OrganisationAutomate IT Limited
SoftwareAcademy IMS
Support Number09613241234
Support WhatsApp01351277990
Support Emailcs.edufee@gmail.com